Sylhet Today 24 PRINT

দক্ষিণ সুরমার পিরোজপুর থেকে ১৪৭ পিস ইয়াবাসহ ১ জন আটক

সিলেটটুডে ডেস্ক |  ২৮ অক্টোবর, ২০১৫

দক্ষিণ সুরমার পিরোজপুর থেকে ১৪৭ পিস ইয়াবা সহ সুমন আহমেদ নামে একজনকে আটক করেছে র‍্যাব-৯।  বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে এএসপি মাঈদ উদ্দিন চৌধুরীর নেতৃত্বে র‍্যাব-৯ এর একটি দল দক্ষিণ সুরমা থানাধীন ‘‘পিরোজপুর গ্রামস্থ’’ এলাকায় অভিযান চালিয়ে উপহার কমিউনিটি সেন্টারের সামনে থেকে তাকে আটক করে।

উদ্ধারকৃত ইয়াবা ও গ্রেফতারকৃত আসামীকে এসএমপি‘র দক্ষিণ সুরমা থানায় মামলা মূলে হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন। আটককৃত সুমন আহমেদের বাড়ি কমলগঞ্জে। সেই ওই উপজেলার শ্রীনাথপুরের মৃত নিজাম উদ্দিনের ছেলে বলে র‍্যাব সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.