Sylhet Today 24 PRINT

সোমবার দুই ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিলেটের কয়েকটি এলাকায়

নিজস্ব প্রতিবেদক |  ২২ নভেম্বর, ২০২০

সিলেট নগরীর কয়েকটি এলাকায় সোমবার (২৩ নভেম্বর) দুই ঘণ্টা বিদ্যুৎ থাকবে না। জরুরি উন্নয়ন কাজের জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেট দপ্তর (বিক্রয় ও বিতরণ বিভাগ-২)-এর নিয়ন্ত্রণাধীন ১১ কেভি বোরহান উদ্দিন ফিডারের অন্তর্ভুক্ত এলাকাগুলোতে এই দুই ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

গত ১৬ অক্টোবর সিলেট বিউবো বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী এক বিজ্ঞপ্তিতে জানান, ২৩ নভেম্বর (সোমবার) নগরীর কুশিঘাট, মীরাপাড়া, শাপলাবাগ, মুক্তিরচক, কল্যানপুর, টিলাগড়, টুলটিকর, মিরেরচক, মুরাদপুর, পীরেরচক, গ্যাস অফিস কাষ্টমস অফিস, মেন্দিবাগ, বোরহান উদ্দিন মাজার রোড, শাহপরান থানা, সাদাটিকর, সাদিপুর-২, সোনাপুর, মুরাদপুর বাইপাস, কাচালংক্সকা  নয়াবস্তি  ও আশপাশ এলাকায় সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত এবং বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত এই দুই ঘণ্টা বিদ্যুৎ থাকবে না।

সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখপ্রকাশ করেছে বিদ্যুৎবিভাগ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.