Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে খাবারে ঘুমের ঔষধ মিশিয়ে চুরি, ২ জন আটক

কমলগঞ্জ সংবাদদাতা |  ২৮ অক্টোবর, ২০১৫

কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বিমান বন্দর সড়কে একটি আবাসিক ভবনে জানালা দিয়ে রান্না ঘরে খাবারে ঘুমের ঔষধ মিশিয়ে বাসার লোকদের নিস্তেজ করে মধ্যরাতে গ্রিল কেটে তিনটি বাসায় দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। ঘটনার সাথে জড়িত দুই চোরকে পুলিশ আটক করেছে। বুধবার (২৮ অক্টোবর) ভোরে এ ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শমশেরনগর বিমান বন্দর সড়কে মনোয়ারা টাওয়ারের চতুর্থ তলার মনহর আলী, দ্বিতীয় তলার বিমান বাহিনীর সৈনিক কবির ও সার্জেন্ট হাবিবের বাসার জানালা দিয়ে অভিনবভাবে খাবারের হাড়িতে ঘুমের ঔষধ মিশিয়ে দেয়। চোর চক্রের  ঘুমের ঔষধ মেশানো খাবার খেয়ে তিনটি বাসার পরিবার সদস্যরা অজ্ঞান হয়ে পড়লে মধ্যরাতে বাসাগুলোর জানালা দিয়ে প্রবেশ করে নগদ অর্থ, স্বর্ণালঙ্কারসহ মূল্যবান সামগ্রী চুরি করে নেয়। মনহর আলীর স্ত্রী রাতে খাবার না খাওয়ায় মধ্যরাতে ঘরে চোর প্রবেশ করায় জেগে উঠায় তার গলায় দা ধরে নিরাপদে চোররা পালিয়ে যায়। ঘুমের ঔষধ মেশানো খাবার খেয়ে তিন পরিবারের ৫ জন সদস্য মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

গৃহবধূর জবানবন্দীর ভিত্তিতে দৌলতপুর গ্রামের বাবুল মিয়া যে কিনা 'ল্যাংড়া বাবুল' নামেও পরিচিত ও কনই মিয়া নামে দুই চোরকে আটক করে পুলিশ।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক মতিউর রহমান বলেন, বাবুল মিয়া ওরফে ল্যাঙড়া বাবুল আন্তঃজেলা গ্রিল কাটা চোর দলের সদস্য। আটক দুই চোর ঘুমের ঔষধ মিশিয়ে খাবারে ঘরের সদস্যদের অজ্ঞান করে চুরি করার সত্যতা পুলিশের কাছে স্বীকার করেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.