Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে চিত্র প্রদর্শনীর উদ্বোধন

জগন্নাথপুর প্রতিনিধি |  ২২ নভেম্বর, ২০২০

সুনামগঞ্জের একমাত্র চারুকলা প্রতিষ্ঠান জগন্নাথপুর আর্ট স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক প্রয়াত চিত্রশিল্পী প্রণব কুমার বণিকের প্রথম প্রয়াণ দিবস উপলক্ষে ৩ দিন ব্যাপি ৭ম দ্বি-বার্ষিক চিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে।
 
রোববার (২২ নভেম্বর) সকাল ১১টায় রাধারমন দত্ত মিলনায়তনে জগন্নাথপুর আর্ট স্কুলের আয়োজনে আয়োজিত অনুষ্ঠানের উদ্ধোধন করেন জগন্নাথপুর পৌরসভার মেয়র মিজানুর রশিদ ভূঁইয়া। পরে জগন্নাথপুর আর্ট স্কুলের অধ্যক্ষ জুনায়েদ আহমদ সজলের সভাপতিত্বে এবং শিক্ষক শিপা বেগম ও কুশল কান্তি রায়ের যৌথ পরিচালনায় উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান।
 
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, সিনিয়র সাংবাদিক শংকর রায়, চিত্র শিল্পী রুহুল আমিন তারেক, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.