Sylhet Today 24 PRINT

ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি হলেন সিলেটের সরোজ

সিলেটটুডে ডেস্ক |  ২২ নভেম্বর, ২০২০

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ৪০তম সম্মেলনে কেন্দ্রীয় সংসদের নতুন সভাপতি হিসেবে ফয়েজ উল্লাহ ও সাধারণ সম্পাদক পদে দীপক শীল নির্বাচিত হয়েছেন। আর সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলার সভাপতি সরোজ কান্তি।

রবিবার (২২ নভেম্বর) বিকেলে রাজধানীর মণি সিংহ-ফরহাদ ট্রাস্ট ভবনে অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশন শেষে এ কমিটি ঘোষণা করা হয়। ৪১ সদস্য বিশিষ্ট নতুন কমিটির সাংগঠনিক সম্পাদক হয়েছেন সুমাইয়া সেতু।

ছাত্র ইউনিয়নের বিদায়ী সভাপতি মেহেদী হাসান নোবেল নতুন কমিটির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তীব্র প্রতিযোগিতায় ভোটাভোটির মধ্য দিয়ে নতুন এ কমিটি নির্বাচিত হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.