Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে অবৈধ বালু বহনে কারাদণ্ড

চুনারুঘাট প্রতিনিধি  |  ২৩ নভেম্বর, ২০২০

হবিগঞ্জের চুনারুঘাটে অবৈধ বালু বহনের দায়ে আব্দুল করিম নামে এক ব্যক্তিকে কারাদণ্ড প্রদান করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সত্যজিত রায় দাশ।

রোববার (২২ নভেম্বর) দুপুরে উপজেলার ৫নং শানখলা ইউপির মহিমাউরা এলাকায় অবৈধ বালু পরিবহণ করার দায়ে আব্দুল করিম(২৪) কে ১মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্ত আব্দুল করিম পানছড়ী এলাকার বাসিন্দা।

এ বিষয়ে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সত্যজিত রায় দাশ বলেন, অবৈধ ভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.