Sylhet Today 24 PRINT

উপজেলা পরিষদ এসোসিয়েশন সিলেটের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক |  ২৩ নভেম্বর, ২০২০

বাংলাদেশ উপজেলা পরিষদ এসোসিয়েশন সিলেট বিভাগের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমেদের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি হারুন অর রশিদ হাওলাদার। বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান বীরুসহ কেন্দ্রীয়, বিভাগ ও জেলা নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, নির্বাচিত ১৪৭৬ জন উপজেলা পরিষদ এসোসিয়েশন সদস্য করোনা পরিস্থিতির মধ্যেও নিজ নিজ অবস্থানে থেকে প্রধানমন্ত্রীর নির্দেশে কাজ করছেন কিন্তু নির্বাহী বিভাগের কিছু কর্মকর্তা সংবিধান ও সংসদে পাস করা আইনকে অমান্য করে জনগণকে মর্যাদা ও সুশাসন থেকে বঞ্চিত করছে।

সর্বোচ্চ আদালতকে সংবিধান ও আইনের রক্ষাকবচ উল্লেখ করে বক্তারা বিচার বিভাগের মাধ্যমে ঐক্যবদ্ধ ভাবে তাদের ন্যায্য দাবি আদায় করার আশাবাদ ব্যক্ত করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.