Sylhet Today 24 PRINT

ভোক্তা অধিদপ্তরে অভিযোগ, ১০ মিনিটেই প্রতিকার

হবিগঞ্জ সংবাদদাতা |  ২৩ নভেম্বর, ২০২০

হবিগঞ্জ সদর হাসপাতালের সামনে সোমবার (২৩ নভেম্বর) দুপুর দুইটার সময় পারুল আক্তার নামে এক নারী তৌহিদ ফার্মেসিতে ওষুধ কিনতে যান। ওই ফার্মেসির লোকজন ওষুধের দাম নির্ধারিত দামের চেয়ে বেশি রাখেন। এ ব্যাপারে তিনি তাৎক্ষণিকভাবে কর্তৃপক্ষকে জানিয়েও তিনি কোনো প্রতিকার পাননি।

পরে পারুল আক্তার প্রতিকার চেয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার ১০ মিনিটের মধ্যেই পুলিশসহ সেখানে পৌঁছান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জ শাখার সহকারী পরিচালক দেবানন্দ সিনহা।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, ফার্মেসিতে সবকিছু যাচাই বাছাই করে ঘটনার সত্যতা পাওয়া যায়। তাই তৌহিদ ফার্মেসিকে ঘটনাস্থলেই ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং অভিযোগকারীকে জরিমানার ২৫% হিসেবে ১২৫০ টাকা সাথে সাথে প্রদান করা হয়।

 

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.