ছাতক প্রতিনিধি | ২৩ নভেম্বর, ২০২০
সুনামগঞ্জের ছাতক দোয়ারাবাজার আসনের এমপি মুহিবুর রহমান মানিক বলেন, সিলেট অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা উন্নয়নে নতুন মাত্রা যুক্ত হয়েছে কৈতক ট্রমা সেন্টার। জননেত্রী শেখ হাসিনা সিলেটবাসীকে আন্তরিকভাবে ভালোবাসেন বলেই দেশের ৯ম ট্রমা সেন্টার সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার কৈতক হাসপাতালে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। প্রায় ১৮ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন ট্রমা সেন্টারে অত্র অঞ্চলের দুর্ঘটনা কবলিত আহত মানুষ সহজ স্বাস্থ্য সেবা গ্রহণ করতে পারবে।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে কৈতক ট্রমা সেন্টার নির্মাণ কাজের উদ্বোধন শেষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি মানিক এসব কথা বলেন।
সুনামগঞ্জের ডেপুটি সিভিল সার্জন আশরাফুল হকের সভাপতিত্বে ও আওয়ামী লীগ নেতা আফজাল হোসেনের পরিচালনায় উদ্বোধনী সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, সিলেট স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্বাবধায়ক প্রকৌশলী আবুল খয়রাত মোহাম্মদ বদরুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী শফিকুর রহমান, ছাতক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব চক্রবর্তী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন মাষ্টার, আব্দুল মছব্বির, বিল্লাল আহমদ, মুরাদ হোসেন, কাজী আনোয়ার মিয়া আনু, উপাধ্যক্ষ মনি শংকর ভৌমিক প্রমুখ।
সভায় স্বাগত বক্তব্য দেন, কৈতক হাসপাতালের ইনচার্জ ডা. মো. মোজাহারুল ইসলাম। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন আওয়ামী লীগ নেতা আব্দুল খালিক ও গীতা পাঠ করেন সিলেট মহিলা কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী প্রমি দস্তিদার।
সভায় সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কদর মিয়া, ইউপি চেয়ারম্যান আখলাকুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান গিয়াস মিয়া, নূরুল ইসলাম, হাজী নিজাম উদ্দিন, সুন্দর আলী, আফরোজ মিয়া, আজিজুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি জসিম উদ্দিন, আওয়ামী লীগ নেতা দবির মিয়া, অধ্যক্ষ নাছির উদ্দিন, আওয়ামী লীগ নেতা মোশাহিদ আলী, আব্দুল মান্নান, আব্দুল কদ্দুছ সুমন মেম্বার, ফারুক আহমদ সরকুম, কবি আছাদুর রহমান আসাদ, সিরাজুল ইসলাম, অ্যাডভোকেট ছায়াদুর রহমান, হাজী জয়নাল আবেদীন, কৃপেশ চন্দ, আবু বক্কর সিদ্দিক, আবু হানিফা সায়মনসহ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।