Sylhet Today 24 PRINT

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে দেওয়ার হুমকির প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ

মৌলভীবাজার প্রতিনিধি |  ২৩ নভেম্বর, ২০২০

বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ বন্ধ ও ভেঙে দেওয়ার হুমকির প্রতিবাদে মুক্তিযুদ্ধ মঞ্চ মৌলভীবাজার জেলা শাখা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।

সোমবার (২৩ নভেম্বর) মুক্তিযুদ্ধ মঞ্চ মৌলভীবাজার জেলা শাখার সদ্য সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান আলমগীর চৌধুরীর নেতৃত্বে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে প্রধান বক্তার বক্তব্যে দেন মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ তপু। আরও বক্তব্য দেন মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাকিবুল হাসান রাজিব, তানবীর চৌধুরী রবিন, সদর উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান খাঁন অপু, ম্যাট শাখার সাধারণ সম্পাদক ডা. কনক পাল, পৌর সাধারণ সম্পাদক সাজন খাঁন।

বক্তারা হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক ও চোরমোনার পীর ফয়জুল রহমানের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানান, সেইসাথে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রাখেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.