Sylhet Today 24 PRINT

ডাকাতি প্রতিরোধে বড়লেখায় পুলিশ-জনতার যৌথ পাহারা

বড়লেখা প্রতিনিধি  |  ২৫ নভেম্বর, ২০২০

বড়লেখায় ডাকাতি প্রতিরোধে পুলিশের বিশেষ পরিকল্পনার অংশ হিসেবে সোমবার রাতে উপজেলার বিভিন্ন হাটবাজার ও গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে পুলিশ ও জনতার যৌথ পাহারা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) সাদেক কাওছার দস্তগীর সাংবাদিকদের সাথে নিয়ে এ কার্যক্রম তদারকি করেন। এসময় থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার উপস্থিত ছিলেন।

রাত সাড়ে ১২টায় উপজেলার দক্ষিণভাগ বাজারে ডাকাতি প্রতিরোধে পুলিশ ও জনতার যৌথ পাহারা অনুষ্ঠিত হয়। পুলিশ সদস্যরা হাটবাজার, গুরত্বপূর্ণ রাস্তার মোড় ও বিশেষ বিশেষ এলাকা পাহারায় নির্ধারিত পাহারাদারের সাথে ব্যবসায়ী নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণকে সম্পৃক্ত থাকার উৎসাহ প্রদান করেন।

এসময় বাজার পাহারাদারের মধ্যে পুলিশ হুইসেল, পরিচয় সনাক্তের বিশেষ বেল্ট, টর্চলাইট বিতরণ করেছে। পরে বড়লেখা পৌরশহর, দাসেরবাজার, চান্দগ্রাম বাজারসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানের পুলিশ ও জনতার যৌথ পাহারা অনুষ্টিত হয়। বড়লেখায় ডাকাতি প্রতিরোধে পুলিশের এ বিশেষ কার্যক্রম সাংবাদিকদের সাথে নিয়ে রাতব্যাপী তদারকি করেন অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) সাদেক কাওছার দস্তগীর ও থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার।

 এসময় উপস্থিত ছিলেন থানার এসআই প্রভাকর রায়, এসআই সুব্রত কুমার দাস প্রমুখ। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.