Sylhet Today 24 PRINT

টাঙ্গুয়ার হাওরের দেড়শতাধিক হিজল গাছ কর্তন

তাহিরপুর প্রতিনিধি |  ২৫ নভেম্বর, ২০২০

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের দেড়শতাধিক হিজল গাছ কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

সম্প্রতি টাংগুয়ার হাওরপাড়ের তাহিরপুরের মন্দিয়াতা ও বিনোদপুর গ্রামের পাশে পলিয়ার বিলের ভিতরে হিজল বাগের প্রায় এক কিলোমিটার এলাকার ছোট-বড় দেড় শতাধিক হিজল গাছ কেটে নিয়ে নিয়ে যাওয়া হয়। এরআগেও একেইভাবে টাঙ্গুয়ার হাওরের বিভিন্ন অংশ থেকে হিজল গাছ কর্তন করা হয়। অব্যাহত কর্তনের ফলে হিজল গাছশূন্য হয়ে পড়ছে হিজলবাগ।

উপজেলার সচেতন মহল মনে করন, এই হিজল গাছ কেটে নিয়ে যাচ্ছে হাওর পাড়েরই কিছু মানুষ। দুর থেকে এসব গাছ কেটে নিতে কেউ আসবে না। প্রশাসনের নজরদারিতে গাফিলতির কারণেও এমনটি ঘটছে বলে অভিযোগ তাদের।

হাওর ও পরিবেশ উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক পিযুস পুরকায়স্থ টিটু জানান, সম্প্রতি টাঙ্গুয়ার হাওরের পলিয়ার বিলের হিজলবাগের দেড়শতাধিক গাছ কে বা কারা কেটে নিয়ে গেছে। এই গাছ কাটার সাথে জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার করা প্রয়োজন।

তাহিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ বলেন, এই বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। কোন ভাবেই এই অন্যায়কে ছাড় দেওয়া হবে না।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.