Sylhet Today 24 PRINT

সিলেটে বিশেষ অভিযানে ২১৮ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক |  ২৮ অক্টোবর, ২০১৫

সিলেট বিভাগের চার জেলায় বিশেষ অভিযানে নিয়মিত মামলার আসামিসহ ২১৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার দুপুর পর্যন্ত ২৪ ঘণ্টা বিশেষ অভিযান চ‍ালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশের সিলেট রেঞ্জের উপ মহাপরিদর্শক (ডিআইজি) মো. মিজানুর রহমানের নির্দেশনায় ২৪ ঘণ্টার মধ্যে সিলেট জেলার বিভিন্ন থানায় নিয়মিত মামলার পলাতক আসামি এবং ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৮৮ জনকে গ্রেফতার করা হয়। এছাড়াও হবিগঞ্জ জেলার ৪১ জন, মৌলভীবাজারের ৪১ জন ও সুনামগঞ্জ জেলার ৪৮ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার রাতে সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সুজ্ঞান চাকমা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.