Sylhet Today 24 PRINT

বিয়ানীবাজারে গাছ থেকে পড়ে দিনমজুরের মৃত্যু

বিয়ানীবাজার প্রতিনিধি |  ২৬ নভেম্বর, ২০২০

সিলেটের বিয়ানীবাজার পৌরশহরের পন্ডিতপাড়া এলাকায় গাছ থেকে পড়ে মাহতাব আহমদ (৩০) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। তিনি দীর্ঘ দিন থেকে পৌরশহরের একটি কলোনিতে ভাড়াটিয়া হিসেবে থাকতেন।

স্থানীয়রা জানান, পৌরশহরের পন্ডিতপাড়া এলাকার মিম্বর আলীর বাড়িতে গাছ কাটার কাজ করছিলেন মাহতাব। হঠাৎ গাছের ডাল থেকে পা ফসকে পড়ে যান তিনি। উদ্ধার করে তাকে বিয়ানীবাজার উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে নেয়ার কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।

বিয়ানীবাজার থানার ওসি হিল্লোল রায় বলেন, গাছ থেকে পড়ে দিনমজুরের মৃত্যু হয়েছে। নিহত ওই ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরণ হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.