Sylhet Today 24 PRINT

মহসিন আলীর আসনে নির্বাচনের তফসিল ঘোষণা বৃহস্পতিবার

সিলেটটুডে ডেস্ক |  ২৮ অক্টোবর, ২০১৫

প্রয়াত সমাজ কল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীর মৌলভীবাজার-৩ আসনের উপ-নির্বাচনের তফসিল বৃহস্পতিবার ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার তফসিল হলে ডিসেম্বরের প্রথম সপ্তাহে ভোট গ্রহণের সম্ভাবনা রয়েছে বলে জানান ইসি কর্মকর্তারা।

গত ১৪ সেপ্টেম্বর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মৌলভীবাজার-৩ আসনের আওয়ামী লীগের সাংসদ ও সমাজ কল্যাণমন্ত্রী মহসিন আলী। সে কারণে স্পিকার সংসদে আসনটি শূন্য ঘোষণা করেন। পরে আসনটির শূন্য বলে গেজেট প্রকাশ করে সংসদ সচিবালয়।

ইসির জনসংযোগ পরিচালক এসএম আসাদুজ্জামান জানান, বৃহস্পতিবার মৌলভীবাজার-৩ শূন্য আসনের উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। প্রধান নির্বাচন কমিশনার ইসির মিডিয়া সেন্টারে ভোটের সময়সূচি ঘোষণা করবেন বলে জানান তিনি।

নির্বাচনী আইনানুযায়ী, ১৪ ডিসেম্বরের মধ্যে এ আসনের উপ-নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে। সে হিসাবে অন্তত ৪০ দিন সময় রেখে মনোনয়ন দাখিল, বাছাই, প্রত্যাহারের শেষ সময় ও ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করবে কমিশন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.