Sylhet Today 24 PRINT

কর্মবিরতিতে বিশ্বনাথের ৫২ স্বাস্থ্য সহকারী

বিশ্বনাথ প্রতিনিধি |  ২৮ নভেম্বর, ২০২০

বেতন বৈষম্য নিরসনের দাবিতে ২য় দিনের মতো কর্মবিরতিতে রয়েছেন বিশ্বনাথ উপজেলার ৫২ স্বাস্থ্য সহকারী।

শনিবার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কাদিপুরস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে তারা এ কর্মবিরতি পালন করে যাচ্ছেন।

এরআগে বৃহস্পতিবারও একই স্থানে একই সময়ে বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির ঘোষণা অনুযায়ী, সংগঠনের বিশ্বনাথ শাখার সভাপতি সুপ্তা ভট্টাচার্যরে নেতৃত্বে কর্মবিরতি শুরু করেনে তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতিতে থাকার ঘোষণাও দিয়েছেন সুপ্তা ভট্টাচার্য।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৮ সালের ৬ ডিসেম্বর স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীদের এক মহাসমাবেশে তাদেরকে (স্বাস্থ্য সহকারী) বেতন বৈষম্য নিরসনের ঘোষণা দিয়েছিলেন। ২০১৮ সালে ২ জানুয়ারি তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী তাদের দাবি মেনে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য একটি কমিটিও গঠন করে দিয়েছেন। আর চলতি বছরের ২০ ফেব্রুয়ারি তারা হাম-রুবেলা ক্যাম্পেইন বর্জন করলে স্বাস্থ্যমন্ত্রী, সচিব ও মহাপরিচালক তাদের দাবি মেনে নিয়ে লিখিত সমঝোতা পত্রে স্বাক্ষর করেন। কিন্তু সে অনুযায়ী তাদের এখনো কোনো সুবিধা দেওয়া হচ্ছেনা। ফলে দাবি আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য এ কর্মসূচি পালন করবেন তারা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.