Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে মদসহ গ্রেপ্তার ১

জগন্নাথপুর সংবাদদাতা |  ২৮ নভেম্বর, ২০২০

সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে ১০ লিটার চোলাই মদসহ একজনকে মাদক ব্যবসায়ী সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে ।

শনিবার (২৮ নভেম্বর) দুপুরে জগন্নাথপুর পৌর এলাকার হবিবনগর সড়কে অভিযান চালিয়ে জগন্নাথপুর পৌর এলাকার হবিবনগর গ্রামের মছদ্দর আলীর ছেলে নুর আলীকে (৩২) গ্রেপ্তার করে পুলিশ।

জগন্নাথপুর থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে জগন্নাথপুর পৌর এলাকার হবিবনগর সড়কে অভিযান চালিয়ে ১০ লিটার চোলাই মদসহ নুর আলীকে (৩২) গ্রেপ্তার করে পুলিশ।

জগন্নাথপুর থানার উপ সহকারী এ এস আই মনির হোসাইন তালুকদার জানান, নুর আলী একজন মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে ১০ লিটার চোলাই মদসহ তাকে গ্রেপ্তার করা হয়। রোববার তাকে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.