Sylhet Today 24 PRINT

সরকার ধান চাষের পাশাপাশি রবিশষ্যের প্রতি জোর দিচ্ছে : মাহমুদ উস সামাদ

সিলেটটুডে ডেস্ক |  ২৮ নভেম্বর, ২০২০

সিলেট-৩ আসনের সংসদ সদস্য, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের কেন্দ্রীয় মহাসচিব মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার দেশের সকল অনাবাদি জমি চাষাবাদের আওতায় আনতে ধান চাষের পাশাপাশি রবি শষ্য ফলনের প্রতি কৃষকদের উৎসাহিত করছেন। এ লক্ষকে কৃষকদের মধ্যে সরিষা, চিনা বাদাম, পেয়াজ, ডাল, শাক সবজির বীজ ও সার বিনামূল্যে বিতরণ করা হচ্ছে।

কৃষকরা তাদের উৎপাদিত ধান ন্যায্য মূল্য পান, তাই সরকার কৃষকদের কাছ থেকে ধান ক্রয়ের ব্যবস্থা করেছে। প্রকৃত কৃষকরা যাতে সরকারি খাদ্য গুদামে ধান বিক্রি করতে পারেন সে ব্যাপারে সরকার আন্তরিক। তিনি সকল অনাবাদি জমিতে ধান ফলানোর মাধ্যমে দেশকে খাদ্যে স্বয়ংসম্পন্ন করতে কৃষকদের প্রতি আহবান জানান। বর্তমান সরকার করোনা মহামারী সামাল দেওয়ার পাশাপাশি কৃষকদের কৃষি খাতে ঝাপিয়ে পড়ার জন্য ভর্তূকি দিয়ে যাচ্ছে। সরকারের মূল লক্ষ দেশকে এগিয়ে নিতে হলে কৃষি ক্ষেত্রে উৎপাদন অব্যাহত রাখতে হবে। সরকারের এই সুযোগ সুবিধা কাজে লাগিয়ে দেশের অর্থনিতি চাঙ্গা রাখতে কৃষকদের ভূমিকা অপরিসীম।

এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী ২৮ নভেম্বর শনিবার সকালে, বালাগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে ৬টি ইউনিয়নে ধান বীজ, সরিষা, চিনা বাদাম, ডাল, সূর্যমূখী বিজ ও সার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার দেবাংশু কুমার সিংহ এর সভাপতিত্বে ও উপজেলা কৃষি অফিসার সুমন মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আজিজুর রহমান লুকুজ, আবু বক্কর সিদ্দিকী, যুগ্ম সাধারন সম্পাদক আব্দুল মতিন, বালাগঞ্জ থানার ওসি গাজী আতাউর রহমান, উপজেলা প্রকৌশলী এস এম আলম, পুর্ব পৈলন পুর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, বালাগঞ্জ ইউপি চেয়ারম্যান আব্দুল মুমিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল রকিব ভূইয়া, আওয়ামীলীগ নেতা সাইস্থা মিয়া প্রমুখ।

পরে এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী ৯০ লক্ষ টাকা ব্যায়ে পশ্চিম গৌরিনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন করেন এবং ৩৩ লক্ষ টাকা ব্যায়ে বোয়ালজুড় বাজার-দক্ষিন গহরপুর সড়কের সংস্কার শেষে উদ্বোধন করেন প্রধান অতিথি মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.