Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জ পৌরসভা নির্বাচনে জাতীয় পার্টির সম্ভাব্য প্রার্থী সায়েম

গোলাপগঞ্জ সংবাদদাতা |  ২৯ অক্টোবর, ২০১৫

গোলাপগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে জাতীয় পার্টির সম্ভাব্য প্রার্থী হিসেবে সিলেট জেলা জাতীয় পর্টির সাবেক সাংগঠনিক সম্পাদক ও গোলাপগঞ্জ পৌর জাতীয় পার্টির আহবায়ক মূসা চৌধুরী সায়েম প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানিয়েছেন কয়েকজন জাতীয় পার্টি নেতা।

এবার দলীয় প্রতীকে নির্বাচন হওয়ার সম্ভাবনা থাকায় জাতীয় পার্টি লাঙল প্রতীকে প্রার্থী দিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় গোলাপগঞ্জ পৌর জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয়ে উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব এস এ মালেকের সভাপতিত্বে ও পৌর জাতীয় পার্টির সদস্য সচিব নাজিম উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্টির উপজেলা শাখার আহবায়ক মুজিবুর রহমান মুজিব।

সভায় বক্তব্য দেন জেলা জাতীয় পার্টির  সাবেক সাংগঠনিক সম্পাদক ও গোলাপগঞ্জ পৌর জাতীয় পার্টির আহবায়ক মূসা চৌধুরী সায়েম, পার্টির পৌর শাখার সাবেক সদস্য সচিব আব্দুর রউফ, জেলা শ্রমিক পার্টির নেতা সামসুজ্জ্বামান বাবুল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি নেতা গুলজার আহমদ, নেওয়াজ আলী, আপ্তাব আলী প্রমুখ।সভায় প্রাথমিকভাবে সম্ভাব্য প্রার্থী হিসেবে মূসা চৌধুরী সায়েমকে প্রার্থী হিসেবে নির্বাচন করা হয় পরবর্তীতে দলীয় চেয়ারম্যান ও জেলা জাতীয় পার্টির সিদ্ধান্ত আসলে তিনি নির্বাচন করবেন বলে সিদ্ধান্ত হয়। মূসা চৌধুরী সায়েম সভার বিষয়টি নিশ্চিত করেছেন ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.