Sylhet Today 24 PRINT

বড়লেখায় র‌্যাকের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক সাফিকে সংবর্ধনা

বড়লেখা প্রতিনিধি  |  ২৮ নভেম্বর, ২০২০

মৌলভীবাজারের বড়লেখার সন্তান সাফি উদ্দিন আহমেদকে সংবর্ধনা দিয়েছে বড়লেখা প্রেসক্লাব। দুদক বিটের সাংবাদিকদের সংগঠন রিপোটার্স এগেইনস্ট করাপশনের (র‌্যাক) সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় তাকে এ সংবর্ধনা দেওয়া হয়।

এ উপলক্ষে শনিবার (২৮ নভেম্বর) রাতে বড়লেখা মিডিয়া সেন্টারে আয়োজিত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন বড়লেখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইনজীবী গোপাল দত্ত।

জ্যেষ্ঠ সাংবাদিক আব্দুর রবের সঞ্চালনায় সংবর্ধিত অতিথি র‌্যাকের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক সাফি উদ্দিন আহমেদ ছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য দেন জ্যেষ্ঠ সাংবাদিক লিটন শরীফ, ইকবাল হোসেন স্বপন, উপজেলা স্কাউটের যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষক নাজিম উদ্দিন।

এসময় সাংবাদিক মিজানুর রহমান মিজান, কাজী রমিজ উদ্দিন, জালাল আহমদ, তপন কুমার দাস, এ.জে লাভলু, সুলতান আহমদ খলিল, ময়নুল ইসলাম ও রিপন দাস রিপন প্রমুখ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.