Sylhet Today 24 PRINT

ফোনে প্রবাসী স্বামীর সাথে কথা বলার পর গলায় ফাঁস দিলেন স্ত্রী

কোম্পানীগঞ্জ প্রতিনিধি |  ২৯ নভেম্বর, ২০২০

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বুড়দেও গ্রাম থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার দিবাগত রাত অনুমান ২ টার দিকে উপজেলার বুড়দেও গ্রামের ফ্রান্স প্রবাসী ফরহাদ রহমানের স্ত্রী শিরীন আক্তার ঝিনুক( ২১) আত্মহত্যা করেন বলে জানিয়েছে পুলিশ।

নিহত শিরীন আক্তার ঝিনুক গোয়াইঘাট উপজেলার কচোয়ার পাড় গ্রামে জালাল উদ্দীনের মেয়ে।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে প্রবাসী স্বামীর সাথে মোবাইলে দীর্ঘক্ষন কথা বলেন শিরীন। রাত অনুমান ১টার দিকে ফ্রান্স প্রবাসী ফরহাদ তার স্ত্রী শিরীনকে অনেকবার ফোন দেয়ার পরও সিরিভ না করলে তার সন্দেহ হয়। তিনি তার মা, ভাই বোনদের বললে পরিবারের লোকজন শিরীনকে ডাকাডাকি করেন। দীর্ঘক্ষন ডাকাডাকির পরও সারাশব্দ না পেয়ে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে পুলিশকে খবর দেয়া হলে রাত অনুমান ৩ টার দিকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।

শিরীনের পরিবারের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, শিরীনের স্বামী প্রবাসী থাকার পরও শিরীনের এমন মৃত্যু তারা মেনে নিতে পারছেন না। লাশ দাফনের পরে পারিবারিক সিন্ধান্তে প্রয়োজনে আইনী সহায়তা নেওয়া হবে জানান।

প্রবাসী ফরহাদের বন্ধুদের কাছ থেকে জানা যায়, ফরহাদ ও শিরীনের বিয়ে মাত্র ১৫ মাস হয়েছে।

কোম্পানীগঞ্জ থানার ওসি কেএম নজরুল ইসলাম ঘটনার সততা নিশ্চিত করে জানান, শুক্রবার ভোর রাতে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা কেন করেছে সে ঘটনা বের করতে পুলিশ তদন্ত শুরু করেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.