Sylhet Today 24 PRINT

গাড়ি আটকিয়ে চাঁদা আদায়কালে পিকআপ চাপায় অঞ্জনা নিহত

নিজস্ব প্রতিবেদক |  ২৯ নভেম্বর, ২০২০

মৌলভীবাজার শহরের চাঁদনীঘাট ব্রিজের কাছে গাড়ী চাপায় অঞ্জনা (আলমগীর আহমদ) নামের তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শনিবার রাত পৌনে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, প্রায় সময় চাঁদনীঘাট ব্রিজের কাছে সংঘবদ্ধ একটি হিজড়ার দল বিয়ের গাড়ি আটকিয়ে চাঁদা আদায় করতেন। ঘটনার রাতে একটি দল সংঘবদ্ধ হলে স্থানীয়রা দেখে ধাওয়া দেয়। পালিয়ে যাওয়ার সময় একটি পিকআপ ভ্যানের নিচে পড়ে অঞ্জনা নিহত হন।

তার বাড়ি হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছিক্কা গ্রামে।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিনুল হক জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনী প্রক্রিয়া অব্যাহত আছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.