Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার

চুনারুঘাট প্রতিনিধি |  ২৯ নভেম্বর, ২০২০

হবিগঞ্জের চুনারুঘাটে গলায় ফাঁস দিয়ে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। নিহতের বয়স অনুমানিক ৫৭ বছর হবে।

রোববার (২৯ নভেম্বর) দুপুর আড়াইটার সময় পৌরসভার হাতুন্ডা এলাকায় এ ঘটনাটি ঘটছে। নিহত অমূল্য দেবনাথ উপজেলার রানীকোর্ট গ্রামের মৃত অশ্বিনী দেবনাথের পুত্র।

পাওয়া তথ্য মতে, অমূল্য দেবনাথ পৌরসভার হাতুন্ডা এলাকার শচিন্দ্র দেবনাথের বাসায় ভাড়াটিয়া হিসাবে ২য় স্ত্রী নিয়ে থাকতেন। হঠাৎ ঘরের ভীমের সঙ্গে উড়না পেঁচিয়ে ফাঁস লাগানো অবস্থায় দেখতে পায় স্থানীয় লোকজন। তাৎক্ষণিক চুনারুঘাট থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল রিপোর্ট তৈরি করে অমূল্য দেবনাথের মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করেছেন।

চুনারুঘাট থানার ওসি (তদন্ত) চম্পক দাম সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে সত্যতা স্বীকার করে বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। পিএম রিপোর্ট এলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এ রিপোর্ট লেখাকালে থানায় কোন মামলা দায়ের হয়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.