Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে মাস্ক না পরায় জরিমানা

চুনারুঘাট প্রতিনিধি |  ৩০ নভেম্বর, ২০২০

হবিগঞ্জের চুনারুঘাটে মাস্ক না পরায় ৯ জনকে জরিমানা করা হয়েছে। রোববার (২৯ নভেম্বর) বিকেলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ জরিমানা করেন চুনারুঘাটের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম মিল্টন চন্দ্র পাল। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চুনারুঘাট থানা পুলিশের একটি দল সহায়তা করে।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম মিল্টন চন্দ্র পাল বলেন, ‘দেশে করোনার দ্বিতীয় ঢেউ চলছে। সংক্রমণ আবার বাড়তে শুরু করেছে। কিন্তু কেউ স্বাস্থ্য বিধি মানছেন না, মাস্কও পরছেন না। রোববার ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৯টি মামলায় ১ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.