Sylhet Today 24 PRINT

ছাতকে স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত পলাতক

ছাতক প্রতিনিধি |  ০৩ ডিসেম্বর, ২০২০

সুনামগঞ্জের ছাতকে এক স্কুল ছাত্রীকে (১৪) ধর্ষণ চেষ্টার অভিযোগে মোঃ জাকারিয়া (২৫) নামের একজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার ভিকটিম বাদী হয়ে ছাতক থানায় মামলা নং ০৩ দায়ের করেন। অভিযুক্ত জাকারিয়া উপজেলার কালারুকা ইউনিয়নের সিকন্দরপুর গ্রামের শুক্কুর আলীর ছেলে।

মামলা সুত্রে জানা যায়, গত সোমবার সকালে ভিকটিম তার বাড়ির পাশের পুকুরে কাপড় ধোঁয়ার জন্য যায়। আশেপাশে মানুষজন না থাকায় মোঃ জাকারিয়া তাকে মুখে গামছা দিয়ে বেধেঁ পাশের ঝুপে নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। পরবর্তীতে তার শোর-চিৎকার শুনে লোকজন আসলে ওই লম্পট পালিয়ে যায়।

এছাড়া অভিযুক্ত জাকারিয়া প্রায় সময়ই তাকে উত্তক্ত করে আসছিলো বলে ভিকটিম জানিয়েছে।

মামলার সত্যতা স্বীকার করে আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ছাতক থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজিম উদ্দিন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.