Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন

কমলগঞ্জ প্রতিনিধি  |  ০৩ ডিসেম্বর, ২০২০

মৌলভীবাজারের কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির বার্ষিক সাধারণ সভা ও নতুন কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪ টায় কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান সংলগ্ন ডরমিটরি হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বার্ষিক সাধারণ সভায় কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি পিন্টু দেবনাথের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আসহাবুজ্জামান শাওনের সঞ্চালনায় বার্ষিক সাধারণ সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান।

সভায় বক্তব্য রাখেন সীতারাম বীন, অঞ্জন প্রসাদ রায় চৌধুরী, আব্দুল বাছিত খান, নির্মল এস পলাশ, মোনায়েম খান. আহমেদুজ্জামান আলম, সুমন আহমদ প্রমুখ।

সভায় শেষে সর্বসম্মতিক্রমে পিন্টু দেবনাথকে সভাপতি ও নির্মল এস পলাশকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.