সিলেটটুডে ডেস্ক | ২৯ অক্টোবর, ২০১৫
জেলার জুড়ী উপজেলা ছাত্রলীগের সকল ইউনিটের কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে মৌলভীবাজার জেলা কমিটি।
বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো জেলা ছাত্রলীগের সভাপতি মো. আসাদুজ্জামান রনি ও সাধারণ সম্পাদক সাইফুরর রহমান রনি স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৮ অক্টোবর রাতে জেলা কমিটির জরুরী বৈঠকে সংগঠনের শৃঙ্খলা বজায় রাখতে, সংগঠনের স্বার্থ রক্ষার্থে এবং পরবর্তীতে একটি সুন্দর ও সংগঠিত কমিটি গঠনের লক্ষ্যে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত জুড়ী উপজেলা ছাত্রলীগের সকল ইউনিটের কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়।।