Sylhet Today 24 PRINT

বিশ্বনাথে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী বিতরণ

বিশ্বনাথ প্রতিনিধি |  ০৫ ডিসেম্বর, ২০২০

সিলেটের বিশ্বনাথ উপজেলার সাবাজপুর গ্রামের শতাধিক অসহায় ও দরিদ্রদের মধ্যে প্রবাসীদের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। যুক্তরাজ্য প্রবাসী সিলিক মিয়া ও জাহাঙ্গীর আলমের উদ্যোগে এবং ‘বিহাইভ’ ট্রাস্টের পক্ষ থেকে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এসময় ১০২টি পরিবারের প্রত্যেককে নগদ ৪০০টাকা,  ৫ কেজি চাল,  ২কেজি আলু, ২ কেজি পেঁয়াজ, ১ কেজি ডাল, ১ কেজি ময়দা ও ১লিটার সয়াবিন তেল দেওয়া হয়।

শনিবার (৫ডিসেম্বর) দুপুরে সাবাজপুরের যুক্তরাজ্য প্রবাসী আনসার মিয়ার বাড়িতে খাদ্যসামগ্রী বিতরনী সভায় প্রধান অতিথির বক্তব্য দেন দশঘর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান এমাদ উদ্দিন খান।

প্রবীণ মুরব্বী হাজী মো: শুকুর আলীর সভাপতিত্বে ও মাস্টার আব্দুর রাজ্জাকের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ মুহিত চৌধুরী, সমাজসেবক কাছা মিয়া, আলফু মিয়া, ক্বারী আতাউর রহমান, আমির আলী, হেলাল মিয়া ও সেলিমুর রহমান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.