Sylhet Today 24 PRINT

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে মদন মোহন কলেজ ছাত্রলীগের বিক্ষোভ

সংবাদ বিজ্ঞপ্তি |  ০৬ ডিসেম্বর, ২০২০

কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙার প্রতিবাদে মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি এ.কে.এম মাহমুদুল হাসান সানি ও সাধারণ সম্পাদক মিফতাহুল হুসেন লিমন এর নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

৫ ডিসেম্বর (শনিবার) সন্ধ্যার পর অনুষ্ঠিত মিছিলটি  মদন মোহন কলেজ  রোড হতে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রিকাবীবাজার পয়েন্টে এসে শেষ হয়। এসময় মদন মোহন কলেজ ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.