Sylhet Today 24 PRINT

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর: সিলেট জেলা যুবলীগের বিক্ষোভ মিছিল

সিলেটটুডে ডেস্ক |  ০৬ ডিসেম্বর, ২০২০

কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে সিলেট জেলা যুবলীগের তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার রাত ৯টায় সিলেট জেলা পরিষদের সামন থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি ও সাধারণ সম্পাদক মো.শামীম আহমদ নেতৃত্ব দেন। এসময় যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে রাতের আধারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নেতৃবৃন্দ। অনতিবিলম্বে দুস্কৃতিকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করেছেন তারা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.