মাধবপুর প্রতিনিধি | ০৬ ডিসেম্বর, ২০২০
হবিগঞ্জের মাধবপুরে তেলবাহী ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়ে সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
রোববার (৬ ডিসেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার শাহাজিবাজার আউটার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের সহকারি স্টেশন মাষ্টার মুশফিক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।