Sylhet Today 24 PRINT

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর: বড়লেখায় ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

বড়লেখা প্রতিনিধি  |  ০৬ ডিসেম্বর, ২০২০

কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে মৌলভীবাজারের বড়লেখায় বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগ।

বড়লেখা উপজেলা, পৌর ও বড়লেখা সরকারি কলেজ শাখা ছাত্রলীগের উদ্যোগে এই বিক্ষোভ মিছিল হয়। রোববার (০৬ ডিসেম্বর) দুপুর ১২টায় বড়লেখা পৌরশহরে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহর ঘুরে দক্ষিণবাজার এলাকায় গিয়ে শেষ হয়।

সেখানে পথসভায় সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি ইমরান হোসেন। সাধারণ সম্পাদক জুনেদ আহমদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা ছাত্রলীগের সহসভাপতি সুমন আহমদ। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা ছাত্রলীগের সাবেক জ্যেষ্ঠ সহ সভাপতি মো. ময়নুল ইসলাম, পৌর ছাত্রলীগের সভাপতি আব্দুল মান্নান, সহ সভাপতি আলী আহমদ, সাধারণ সম্পাদক রিমন আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক সাহেদ মালিক, কলেজ ছাত্রলীগের সহ সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক ফরহাদ আহমদ প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন ইউনিটের ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.