Sylhet Today 24 PRINT

মাধবপুরে দুর্ঘটনাকবলিত ট্রেনের তেল নিতে কাড়াকাড়ি

মাধবপুর প্রতিনিধি |  ০৬ ডিসেম্বর, ২০২০

হবিগঞ্জে মাধবপুরে লাইনচ্যুত হয়ে পড়া তেলবাহী ট্রেনের বগি থেকে তেল নিতে কাড়াকাড়ি লেগে গেছে। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে মাধবপুরের শাহাজিবাজার রেল স্টেশনের পাশে তেলবাহি ট্রেনের ৫টি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। এসব বগিতে আগুনও লেগে যায়।

এদিকে ট্রন দুর্ঘটনার পরই লাইনচ্যুত বগি থেকে উপজে পড়া তেল নিতে রীতিমত হুলুস্থল পড়ে গেোছে এলাকায়। দূর-দূরান্ত থেকে নানা আসবাবপত্র নিয়ে তেল সংগ্রহে আসছেন অনেকে। ধাক্কাধাক্কি করে তেল লুট করে নিয়ে যাচ্ছেন তারা।

বিজ্ঞাপন



ট্রেনে আগুন লাগার খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিস ও শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনে। তবে লাইনচ্যুত হওয়া বগিগুলো রোববার সন্ধা পর্যন্ত উদ্ধার করা যায়নি।  ফলে দুপুর থেকে সিলেটের সাথে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, চট্রগ্রাম  থেকে সিলেটগামী ডিজেলবাহী একটি ট্রেন সাড়ে ১২ টার দিকে শাহজীবাজার রেল স্টেশনের নিকট পৌছালে লাইনচ্যুত হয়ে রেল লাইনের পাশে পড়ে যায়। মুহুর্তের মধ্যে ট্রেনে  আগুন ধরে যায়।

ট্রেনের চালক হামিদ আলী জানান, রেল কর্মচারিরা ওই সময় লাইনের পয়েন্টের মেরামতের কাজ করছিল। মেরামত কাজে ক্রটি থাকায় ইঞ্জিন সহ ৫ টি বগি লাইনচ্যুত হয়।

তিনি বলেন, আমরা চট্রগ্রাম থেকে মেঘনা কোম্পানির তেল ভর্তি করে সিলেটে যাচ্ছিলাম। লাইনচ্যুত হওয়ার পর দুটি বগি থেকে ট্রেন চুইয়ে পটড়তে থাকে।  এই দুই বগিতে প্রায় ৭৮ হাজার ৪৮২ লিটার ডিজেল ছিলো। এসব তেল এলাকার লোকজন নিয়ে যাচ্ছে।

শাহজীবাজার রেল স্টেশন মাস্টার মোয়াজ্জেল হোসেন জানান, স্টেশনের কাছে মেরামত কাজে ক্রটির কারণেই এ দুর্ঘটনা পারে । রেল দুর্ঘটনার ফলে সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তিন টার সময রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করেছে।

এরআগে গত ৭ নভেম্বর মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সাতগাও জংশনে তেলবাহী ট্রেনের সাতটি বগি লাইনচ্যুত হয়। লাইনচ্যুত বগি ফুটো হয়ে গড়িয়ে পড়া তেল সংগ্রহে এলাকাবাসীর হুড়োহুড়ির চিত্র দেশজুড়েই আলোচনার জন্ম দেয়। এ দুর্ঘটনায় সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ প্রায় ২৩ ঘন্টা বন্ধ ছিলো।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.