Sylhet Today 24 PRINT

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর : তাহিরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

তাহিরপুর প্রতিনিধি  |  ০৬ ডিসেম্বর, ২০২০

বঙ্গবন্ধুর ভাস্কর্য রাতের আঁধারে ভেঙে দেওয়ার প্রতিবাদে সুনামগঞ্জের তাহিরপুরে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ করেছে যুবলীগ।

রবিবার দুপুরে উপজেলা যুবলীগের উদ্যোগে বিক্ষোব মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে দলীয় কায্যালয়ে প্রতিবাদ সভায় মিলিত হয়।

সভায় উপজেলা যুবলীগের আহবায়ক হাফিজ উদ্দিন পলাশের সভাপতিত্বে বক্তব্য রাখেন, যুগ্ম আহবায়ক রায়হান উদ্দিন রিপন,সামায়ুন কবির, নাজমুল হুদা সংগ্রাম,জিয়া উদ্দিন, শুষেন বর্মন, সাজিদুর রহমান সাজিদ, সেলিম ইকবাল, উপজেলা ছাত্রলীগ সভাপতি আবুল বাসার, রাহাদ হায়দার, কুদরত আলী, প্রদীপ দাস মেম্বারসহ যুবলীগ এবং ছাত্রলীগের নেতৃবৃন্দ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.