মাধবপুর প্রতিনিধি | ০৭ ডিসেম্বর, ২০২০
হবিগঞ্জের মাধবপুর উপজেলার হরষপুর রেল স্টেশন বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ১৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
সোমবার (৭ ডিসেম্বর) ভোরে জেলার হরষপুর রেলওয়ে স্টেশনের প্লাটফর্মের পাশে বিভিন্ন রকমারির প্রায় ১৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। তাৎক্ষণিক ভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।
আগুনের খবর পেয়ে আশপাশের লোকজন ও পার্শ্ববর্তী হরষপুর মাদ্রাসার ছাত্র, শিক্ষকবৃন্দ এসে ২ ঘণ্টা ব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে তাৎক্ষনিক ভাবে অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতি নিরূপণ করা যায়নি।
এ বিষয়ে ধর্মঘর ইউ/পি চেয়ারম্যান শামসুল ইসলাম (কামাল) এ ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার (৭ ডিসেম্বর) ভোর রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে অগ্নিকাণ্ডের খবর পেয়ে পার্শ্ববর্তী হরষপুর মাদ্রাসা ছাত্র, শিক্ষক ও স্থানীয়রা এগিয়ে এসে ২ ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
হরষপুর রেলওয়ে স্টেশন মাস্টার আব্দুল মান্নান বলেন, হঠাৎ অগ্নিকাণ্ডের খবর পেয়ে ছুটে যায়। তাৎক্ষণিক ভাবে স্থানীয় ফায়ার সার্ভিস, পল্লী বিদ্যুতের অফিসসহ স্থানীয় প্রশাসনকে অবহিত করি। আর স্থানীয় মাদ্রাসার ছাত্র, শিক্ষকের সহায়তায় আগুন নিয়ন্ত্রণ আনেন। তবে পাশাপাশি ফায়ার সার্ভিস না থাকায় তারা দ্রুত আসতে পারে নাই।
মাধবপুর ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ রকিব হোসেন জানান,আমরা তাৎক্ষনিক খবর পেয়ে এসে দেখছি স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে তাৎক্ষনিক আগুন লাগার কারণ জানা যায়নি।