Sylhet Today 24 PRINT

সিলেট রেড ক্রিসেন্টের নির্বাচন: বাবুল-জামিল পরিষদ নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক |  ০৭ ডিসেম্বর, ২০২০

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সিলেট ইউনিট এর নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বাবুল-জামিল পরিষদ এর প্রার্থীরা।

সোমবার (০৭ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় ৪৮তম বার্ষিক সাধারন সভার দ্বিতীয় পর্বে নির্বাচন সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব উপ-পরিচালক মো আব্দুস সালাম।

নির্বাচনী প্রক্রিয়ায় ৭জন প্রার্থী মনোয়ন দাখিল করেন আর কোন প্রার্থী মনোয়ন দাখিল না করায় প্রধান নির্বাচন কমিশনার রফিকুর রহমান লজু বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের ভাইস চেয়ারম্যান মনসুরু জ্জামান চৌধুরী বাবুল ও সাধারন সম্পাদক আব্দুর রহমান জামিলসহ কার্য্যনির্বাহী পরিষদের ৫ সদস্যের নাম ঘোষণা করেন।

এসময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার আব্দুর রশীদ রেনু ও এডভোকেট দিলীপ কুমার কর।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.