Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে দুই প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে আহত ৪

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ০৮ ডিসেম্বর, ২০২০

সিলেটের গোলাপগঞ্জে দুই প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে চালকসহ ৪ যাত্রী গুরুতর আহত হয়েছেন। সোমবার ভোরে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের সিলেট-জকিগঞ্জ সড়কে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে। আহতদের তাৎক্ষণিক নাম পরিচয় জানা যায়নি।   

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার ভোরে সিলেট-জকিগঞ্জ সড়কের নাসাগঞ্জস্থ স্থানে সিলেটের উদ্দেশ্যেে যাওয়া (ঢাকা মেট্রো- গ ১৭-৪৫২৩) প্রাইভেট কারের সাথে  অপরদিক থেকে আসা (ঢাকা মেট্রো- গ ৩২-৪৮৯৭) আরেকটি কারের সাথে  মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গাড়ি দুটি দুমড়েমুচড়ে যায়। এসময় প্রাইভেট কারে থাকা ৪ জন যাত্রী গুরুতর আহত হন। আহতদের স্থানীয়দের সহযোগীতায় সিলেটের বিভিন্ন হাসপাতালে ভর্তী করা হয়।  

এ ব্যপারে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় ৪যাত্রী আহত হয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.