Sylhet Today 24 PRINT

তাহিরপুরে বিজয় দিবসের প্রস্তুতি সভা

তাহিরপুর প্রতিনিধি |  ০৮ ডিসেম্বর, ২০২০

সুনামগঞ্জের তাহিরপুরে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে ।

মঙ্গলবার (৮ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদের বঙ্গবন্ধু কর্নারে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল, ভাইস চেয়ারম্যান রিয়াজ উদ্দিন খন্দকার লিটন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ আমজাদ হোসেন, থানা অফিসার ইনর্চাজ আব্দুল লতিফ তরফদার, কৃষি অফিসার হাসান উদ দোলা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন খাঁ, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, আবু বক্কর সিদ্দিক, আব্দুস শহীদ তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, সাংবাদিক রমেন্দ্র নারায়ণ বৈশাখ, জাহাঙ্গীর আলম ভূঁইয়া, আবুল কাশেম প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.