Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে কীটনাশক খেয়ে যুবকের মৃত্যু

জগন্নাথপুর প্রতিনিধি |  ০৮ ডিসেম্বর, ২০২০

সুনামগঞ্জের জগন্নাথপুরে কীটনাশক খেয়ে রিপন মিয়া (২৮) নামের এক যুবক মারা গেছেন। রিপন উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের আব্দুল হান্নানের ছেলে। সোমবার দিবাগত রাতে এ ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতের খাবার শেষে নিজ শয়নকক্ষে ঘুমাতে যান রিপন। এরপর হঠাৎ তার চিৎকার শুনে পরিবারের লোকজন ঘরে ঢুকে তাকে উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের দায়িত্বে থাকা চিকিৎসক শাহবলম সিদ্দিকী জানান, কীটনাশক খেয়ে যুবকের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সের পৌঁছার আগেই সে মারা যায়।

জগন্নাথপুর থানার উপ পরিদর্শক সাফায়েত আহমদ জানান, মঙ্গলবার বিকেলে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.