Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধন

কমলগঞ্জ প্রতিনিধি  |  ০৮ ডিসেম্বর, ২০২০

মৌলভীবাজারের কমলগঞ্জে ৯টি ইউনিয়নের অসহায় ও দুঃস্থদের মাঝে ১০ হাজার কম্বল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) দুপুর ২টায় ইসলামপুর ইউনিয়ন পরিষদ মাঠে আনুষ্ঠানিকভাবে কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ। মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে শীত মৌসুমে অসহায় ও দুঃস্থদের জন্য এগুলো বরাদ্দ হয়েছে।

কমলগঞ্জ উপজেলা প্রশাসন এবং উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগের আয়োজনে দিনব্যাপী মাধবপুর, ইসলামপুর, কমলগঞ্জ সদর ইউনিয়নে দুঃস্থ-অসহায় দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান, উপজেলা বিআরডিবির সাবেক চেয়ারম্যান, সমাজ সেবক ইমতিয়াজ আহমদ প্রমুখ।

কমলগঞ্জ উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান জানান, বুধবার থেকে পর্যায়ক্রমে কমলগঞ্জের বাকি ইউনিয়নগুলোতে দুঃস্থ ও অসহায় দরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত কম্বল বিতরণ করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.