Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে মেছোবাঘের ৩টি শাবক উদ্ধার

জগন্নাথপুর প্রতিনিধি |  ০৮ ডিসেম্বর, ২০২০

সুনামগঞ্জের জগন্নাথপুরে ৩টি মেছোবাঘের শাবক উদ্ধার করেছেন কয়েকজন তরুণ। মঙ্গলবার দুপুরে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের বাঘময়না পুরাতন জামে মসজিদের সামন থেকে মেছোবাঘ শাবকগুলোকে তারা উদ্ধার করেন। এরপর এগুলো প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানা গেছে, মঙ্গলবার দুপুরে আবির খানসহ কয়েকজন তরুণ বাঘময়না পুরাতন জামে মসজিদের সামনে গেলে তিনটি মেছোবাঘের শাবক দেখতে পান। তখন তারা মেছোবাঘ শাবকগুলো মারতে গেলে একই এলাকার আকমল হোসেন নামের এক তরুণ বাধা দেন। তাদেরকে বুঝিয়ে আকমল মেছোবাঘ শাবকগুলো প্রশাসনের কাছে হস্তান্তর করতে বলেন। পরে আবির খান মেছোবাঘ শাবকগুলো উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে নিয়ে যান।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান জানান, সুনামগঞ্জ বন বিভাগের সাথে যোগাযোগ করে মেছোবাঘ শাবকগুলো বন বিভাগে হস্তান্তর করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.