Sylhet Today 24 PRINT

বিমানবন্দর থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক  |  ০৯ ডিসেম্বর, ২০২০

বিমানবন্দর থানা পুলিশের অভিযানে মঙ্গলবার বিকেলে খাসদবির এলাকা থেকে ১৯০ পিস ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বিয়ানীবাজার থানার বালিঙ্গা গ্রামের মৃত আকদ্দছ আলীর ছেলে জানু মিয়া ওরফে সানু (৫০) ও হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ থানার পশ্চিমবাগ গ্রামের শাহ মোফাজ্জল হোসেন (২৫)।

সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম শাখা থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে খাসদবির হইতে বড়বাজার গামী পাকা রাস্তার ওপর উপ পরিদর্শক (এসআই) অমিত সাহার নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালায়। অভিযানকালে জানু মিয়া ও মোফাজ্জলকে আটক করে তল্লাশী করা হয়। এসময় তাদের কাছে ১৯০ পিস ইয়াবা পাওয়া যায়। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.