Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে ওয়ারেন্টভূক্ত দুই আসামি গ্রেপ্তার

জগন্নাথপুর প্রতিনিধি |  ০৯ ডিসেম্বর, ২০২০

সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে ডাকাতি মামলারসহ ওয়ারেন্টের দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার (৯ ডিসেম্বর) তাদেরকে সুনামগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের গর্ন্ধবপুর গ্রামের ওয়াহাব মিয়ার ছেলে নাছির মিয়া (২৮) ও উপজেলার ইসহাসপুর এলাকার ইলাছ মিয়ার ছেলে জুবেল মিয়া (২৯)।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে গোপন তথ্যের ভিত্তিত্বে জগন্নাথপুর থানা পুলিশ জগন্নাথপুরের ইনাতগঞ্জ এলাকা থেকে ডাকাতি মামলার ওয়ারেন্টের আসামি নাছির মিয়াকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে জগন্নাথপুর থানায় ডাকাতি মামলা রয়েছে। অপরদিকে একটি মারামারি মামলার ওয়ারেন্টের আসামি জুবেল মিয়াকে আটক করে পুলিশ।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, নাছির মিয়া এলাকার একজন চিহিৃত ডাকাত। তাকেসহ অপর আসামীক কারাগারে পাঠানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.