Sylhet Today 24 PRINT

তাহিরপুরে ভ্রাম্যমাণ ভূমি সেবা ও তথ্য মেলা

তাহিরপুর প্রতিনিধি |  ০৯ ডিসেম্বর, ২০২০

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় মুজিববর্ষ উপলক্ষে সেবা সহজীকরণের উদ্ভাবনী উদ্যোগ হিসেবে "ভ্রাম্যমাণ ভূমি সেবা ও তথ্য মেলা" অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে উপজেলার সদর ইউনিয়ন ভূমি অফিস প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

মেলার পূর্বে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার ভুমি সৈয়দ আমজাদ হোসেন।

আলোচনা সভায় বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও)  পদ্মাসন সিংহ, উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ণ বৈশাখ, সাংবাদিক আমিনুল ইসলাম, আবুল কাশেম প্রমুখ।

এ সময় ভূমি সেবা প্রত্যাশীদের মেলায় এসে ভূমি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তাৎক্ষণিক সেবা গ্রহণের আমন্ত্রণ জানান সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ আমজাদ হোসেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.