Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে যুবকের আত্মহত্যা

জগন্নাথপুর প্রতিনিধি |  ০৯ ডিসেম্বর, ২০২০

সুনামগঞ্জের জগন্নাথপুরে সুকান্ত গোপ (৪১) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকালে পুলিশ পৌর এলাকার যাত্রাপাশা থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয়রা জানান, জগন্নাথপুর পৌরসভার যাত্রাপাশা এলাকার মৃত ডা. সুধির গোপের ছেলে সুকান্ত গোপ গত মঙ্গলবার রাত ১১টার দিকে পরিবারের লোকজনের অগোচরে বসতবাড়ির পিছনে একটি গাছের সঙ্গে গলায় রশি পেচিয়ে আত্মহত্যা করে। ভোরে ঝুলন্ত অবস্থায় পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে পাঠিয়েছে।

ঘটনাস্থল পরিদর্শনকারী জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মির্জা শাখাওয়াত জানান, পরিবারের লোকজন ও স্থানীয়রা জানিয়েছেন, মৃত যুবকের একজন মানসিক প্রতিবন্ধি। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.