Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে পাঁচ জয়িতাকে সংবর্ধনা

জগন্নাথপুর প্রতিনিধি |  ০৯ ডিসেম্বর, ২০২০

সুনামগঞ্জের জগন্নাথপুরে বুধবার পাঁচজন জয়িতাকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রকেয়া দিবস উপলক্ষে উপজেলা মহিলা অধিদপ্তরের উদ্যোগে ও প্রশাসনের সহযোগিতায় বিভিন্ন ক্ষেত্রে সফল নারীদের জয়িতাদের সংবর্ধনা দেওয়া হয়।

উপজেলা পরিষদের নতুন ভবন মিলনায়তনে এই অনুষ্ঠান হয়। এতে সভাপতিত্ব করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান।

মহিলা অধিদপ্তরের প্রশিক্ষক উনু মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান চেয়ারম্যান আতাউর রহমান, ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, নারী ভাইস চেয়ারম্যান ফারজানা বেগম, উপজেলা মৎস্য কর্মকর্তা আক্তারুজ্জামান, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায় প্রমুখ।

পরে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী জগন্নাথপুর পৌরসভার ইসহাকপুরের লিটন মিয়ার স্ত্রী ফুলমালা বেগম, শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সফলতাকারী উপজেলা পাটলী ইউনিয়নের মক্রমপুর গ্রামের আশিক মিয়ার স্ত্রী সিতেরা বেগম, সফল জননী রসুলগঞ্জ বাজারের মৃত জোগেশ চন্দ্র দাসের স্ত্রী লিলা রানী দাস, নির্যাতনের বিভীষিকা মুছে নতুন উদ্যমে জীবন শুরু করা পৌরসভার লুদরপুরের দাবর মিয়ার স্ত্রী হাফসা বেগম ও সমাজ উন্নয়নে অবদানের জন্য সৈয়দপুর গ্রামের মৃত সৈয়দ আশরাফ আলীর স্ত্রী জয়বুন নেছার হাতে ক্রেষ্ট ও সদনপত্র তুলে দেন অতিথিরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.