Sylhet Today 24 PRINT

বালুচরে খাবারে বিষক্রিয়ায় ১২ জন হাসপাতালে ভর্তি

নিউজ ডেস্ক |  ৩০ অক্টোবর, ২০১৫

সিলেটে খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন নগরীর বালুচর এলাকার প্রতিবেশি দুই পরিবারের ১২ সদস্য।

শুক্রবার ভোররাতে তাদের সিলেট এমএজি ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়।

ধারনা করা হচ্ছে তাদের খাবারে কেউ বিষাক্ত পদার্থ মিশিয়ে দেয়। তারা সবাই রাতের খাবার খেয়ে অজ্ঞান হয়ে গেলে প্রতিবেশিরা খবর পেয়ে তাদের উদ্ধার করে।

সিলেট এমএজি ওসমানী হাসাপাতালে ভর্তি বিষক্রিয়ায় আক্রান্ত ব্যক্তি ও তাদের স্বজনরা জানান, রাতে তারা খাবার গ্রহণের পরই অজ্ঞান হয়ে পড়েন। আক্রান্তদের মধ্যে নারী এবং শিশুরাও রয়েছেন।

চুরি বা ডাকাতির উদ্দেশ্যে তাদের খাবারে এই বিষ মেশানো হয়েছে বলে মনে করেন আক্রান্তের স্বজনেরা।

পরিবারের দুজন সদস্য খাবার না খাওয়ায় তারা প্রতিবেশিদের খবর দিলে প্রতিবেশিরা এসে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

সিলেট এমএজি ওসমানী হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী রেজিষ্টার ডা: বিদুর কান্তি সাহা জানান, বর্তমানে আক্রান্তরা আশংকামুক্ত রয়েছেন। তবে দু'জনের অবস্থা কিছুটা গুরুতর। তাদের খাবারে কোন ধরনের বিষ মেশানো হয়েছিল তা ফরেনসিক টেস্টের পর জানা যাবে।

 

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.