Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে ২ দিন ধরে স্কুল ছাত্রী নিখোঁজ

গোলাপগঞ্জ সংবাদদাতা |  ৩০ অক্টোবর, ২০১৫

গোলাপগঞ্জে ২ দিন ধরে স্কুল এক ছাত্রী নিখোঁজ রয়েছে। নিখোঁজ ছাত্রীর নাম আমিন আক্তার রুমা(১০)। সে গোলাপগঞ্জের পৌর এলাকার রণকেলী লামার দক্ষিণভাগ গ্রামের মৃত ফারুক আলীর কন্যা এবং রণকেলী ১ নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল সাড়ে ৯ টায় প্রতিদিনের মত আমিনা স্কুলে যাওয়ার জন্য নিজ বাড়ি থেকে বের হয় । বিকাল সাড়ে ৪টা হয়ে গেলেও আমিনা বাড়িতে না ফিরলে তাৎক্ষনিক পরিবারের লোকজন বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে খোঁজ নিয়ে জানতে পারেন সে দিন আমিনা বিদ্যালয়েই যায়নি। সাথে সাথে আমিনার পরিবারের লোকজন সম্ভাব্য স্থানসহ আত্মীয়স্বজনের বাড়িতে অনেক খোঁজাখোজি নেন।

খোঁজ না পেয়ে তার নানী জয়তুন নেছা গোলাপগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়রি করেছেন। রুমা নিখোঁজ হওয়ার সময় তার পরনে নীল কামিজ, লাল সালওয়ার এবং নীল রঙের ওড়না ছিল।

কেউ যদি তাঁর সন্ধান পান তাহলে গোলাপগঞ্জ থানায় যোগাযোগ করতে আমিনার পরিবার অনুরোধ জানিয়েছেন।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.