Sylhet Today 24 PRINT

জৈন্তাপুরে বেগম রোকেয়া দিবস পালিত

জৈন্তাপুর প্রতিনিধি |  ১০ ডিসেম্বর, ২০২০

‘কমলা রঙের বিশ্বে নারী, বাধার পথ দেবেই পাড়ী’ এই পতিপাদ্যকে সামনে রেখে জৈন্তাপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন পক্ষ উদযাপন ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে।

৯ ডিসেম্বর বৃহস্পতিবার বিকাল ৩টায় উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে জয়িতাদের সংবর্ধনা ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ বশির উদ্দিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ তাসলিমা। এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, জয়িতা নারী, উন্নয়ন কর্মী সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় কর্মক্ষেত্রে সাফল্য অর্জনকারী ২জন সফল নারীকে জয়িতা হিসেবে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.