Sylhet Today 24 PRINT

ছড়াকার আব্দুল বাসিত মোহাম্মদ মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক |  ১০ ডিসেম্বর, ২০২০

সিলেটের সাহিত্যাঙ্গনের প্রিয়মুখ ছড়াকার ও শিক্ষক আব্দুল বাসিত মোহাম্মদ আর নেই।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) ভোর ৬টায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, এক ছেলে এবং দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুর তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছেন সংগঠক ও কবি কাশমির রেজা।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে তিনি জানান, বৃহস্পতিবার বাদ আসর চৌকিদেখি জামে মসজিদে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

জানাজা শেষে তাকে সিলেট নগরীর নয়াসড়কস্থ মানিকপির কবরস্থানে দাফন করা হবে। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.